সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটার জলমায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু | চ্যানেল খুলনা

বটিয়াঘাটার জলমায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পরী বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬) মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে তারা মারা যান। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

নিহতদের প্রতিবেশি আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি।

জাহাঙ্গীরের ভাবি রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি খালা পরী বেগমের কাছে থেকে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।