সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটায় পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু

বটিয়াঘাটায় নিজ বাড়ির পুকুরে পড়ে জোসনা কুন্ডু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে কাজ শেষে বাড়িতে প্রবেশের সময় তিনি পুকুরে পড়ে মারা যান।

মৃত জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে একটি পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। অসুস্থতার কারণে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। শেষে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।