সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে সেন্টমার্টিনের প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ২৩ জন মাঝি-মাল্লা নিয়ে এফভি যানযাবিল নামের ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বিকাল পর্যন্ত ট্রলারটির ৪ জনের লাশ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

জাহাজের মালিক ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এক সপ্তাহ আগে ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা হয়। আজ সকালে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায় বলে খবর আসে।

কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন,খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এ পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।