সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবাজার এলাকায় আগুন, ৩০ মিনিটেই নিয়ন্ত্রণে | চ্যানেল খুলনা

বঙ্গবাজার এলাকায় আগুন, ৩০ মিনিটেই নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের ভবনের ৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটার আধাঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সোমবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ৮টা ৪১ মিনিটেই ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় আধাঘণ্টা প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি পরে জানানো হবে বলে জানানো হয়।

চলতি বছরের ৮ এপ্রিল বরিশাল প্লাজার ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল ভোরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল রাজধানীর বঙ্গবাজারে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন হাজার দোকান। ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। এখনো আগুনের ঝুঁকিতে আছে ঢাকার এক হাজার ৩০০টি শপিংমল।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।