সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু ম্যারাথন: ঢাকায় যেসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু ম্যারাথন: ঢাকায় যেসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর রুট ও আশপাশের এলাকার নিরাপত্তায় এবং যানজট এড়াতে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। শনিবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নেবেন।

মহানগর কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে ম্যারাথন এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কাল সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-১ ও গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে।

দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

কাল ভোররাত সাড়ে চারটা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যান প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ম্যারাথন চলাকালে হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে। আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে হেঁটে ভেতরে ঢুকবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।