সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কাব্যগ্রন্থ নতুন প্রজন্মের জন্য উৎসর্গ | চ্যানেল খুলনা

কয়রায় সংবাদ সম্মেলনে

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কাব্যগ্রন্থ নতুন প্রজন্মের জন্য উৎসর্গ

কয়রা (খুলনা) প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ লেখক নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করছেন। শনিবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার তার লেখা অগ্নি কন্যা, মুক্তির মহানায়ক ও মুজিব শতবর্ষ নামে ৩ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চায় বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লেখক অরুন হালদার জানান, আমি দীর্ঘ ৩০ বছর প্রত্যান্ত গ্রাম এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত। আমি বাংলার মহানায়ক ও গণতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার বিশে^র প্রথম সারির নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখব, যাহা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসাহ বাড়াবে। তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপশি একটু অবসর পেলেই লেখার কাজ করি এবং প্রথমে ২০২১ সালের অমর একুশের বইমেলায় আমার কাব্যগ্রন্থ অগ্নি কন্যা ও মুক্তির মহানায়ক পাঠক পরিচিতি লাভ করে। এছাড়া আগামী ২০২২ সালের একুশে বইমেলায় মুজিব শতবর্ষ নামে আরও একটি নতুন বই দেখা যাবে। লেখক অরুন হালদার জানান, কয়রা উপজেলার অজপাড়া গায়ে ফতেকাটি গ্রামে এক কৃষক পরিবারে জন্ম তার। তিনি অর্থনৈতিক দিক দিয়ে অস্বচ্ছল কিন্তু আমেরিকান প্রবাসী তার এক স্কুল জীবনের সহপাঠী ফেরদৌসের সার্বিক সহযোগিতায় উক্ত কাব্যগ্রন্থ ৩ টি অমর একুশের বই মেলায় হাজির করে পাঠকের পরিচিতি লাভ করায় তিনি খুবই খুশি। তিনি বলেন, ২০২৩ সালের বই মেলায় বঙ্গবন্ধুর পদাবলী ও আমি শেখ মুজিব বলছি নামে ২ টি কাব্যগ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে উপস্থাপন করতে পারব। সে জন্য তিনি প্রকাশিত ৩ টি কাব্যগ্রন্থ নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌছে দিতে চেষ্ঠা করছেন। লেখক অরুন হালদার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীূর দৃষ্ঠি আকর্ষণ করেছেন এবং তিনি যাহাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৩ টি কাব্যগ্রন্থ পৌছে দিতে পারেন এমনটি আশা লেখক অরুন হালদারের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।