সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ একটি আদর্শের নাম : হারুন | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ একটি আদর্শের নাম : হারুন

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ একটি আদর্শের নাম। প্রত্যেকটি ছাত্রলীগ নেতাকর্মীদের সেই আদর্শ বুকে ধারণ করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীতে ছাত্রলীগের নেতৃত্বে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়মে ছাত্র সমাবেশের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিরুল মোমেনীন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজোয়ান শেখ ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ মোঃ মনিরুজ্জামান জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম- সাধারণ সরদার জাকির হোসেন।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার।

বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান সোহাগ, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ রায়,প্রহ্লাদ জোয়াদ্দার, সাবেক সহ-সভাপতি শেখ হাদি উজ-জ্জামান হাদী, অজিত বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য এস এম ফরিদ রানা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল্লাহ হীরা প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।