সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেরিডুবির দুর্ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু | চ্যানেল খুলনা

ফেরিডুবির দুর্ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান চতুর্থ দিনের মতো শুরু হয়েছে।
আজ (শনিবার, ৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৭ অক্টোবর) প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরো তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরো দুটি যানবাহন উদ্ধারে আজ সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।