সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়।

জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। নেতাকর্মীদের আর্থিক কুরবানীর মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব।

তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্থ হয়, সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী।

রোববার (২৯ মার্চ) সকালে নগরীর ফুলবাড়িগেট দারোগাবাজার মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথি মার্কেটের মালিক জিসান হোসেন, চা ব্যবসায়ী মহসিন আলী, ওষুধ ব্যবসায়ী মোশাররফ হোসেন ডাবলু, ফার্ণিচার ব্যবসায়ী মোহাম্মদ আলী, গ্যাস ব্যবসায়ী কামাল হোসেন, ফার্ণিচার দোকানদার আউয়াল হোসেন, সেনেটারী ব্যবসায়ী মমিন হোসেনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ফুলবাড়ীগেট বাজার সমিতির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, বদরুদ্দোজা, জালাল উদ্দিন, জয়নাল আবেদীন ঝানু, নজরুল ইসলাম, আবু সুফিয়ান প্রমুখ। মহানগরী আমীর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগণ যেন এই ক্ষতি কাটিয়ে উঠে শীঘ্রই স্বাভাবিক জীবন শুরু করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ শনিবার ভোর রাতে খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট দারোগা বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দু’টি গুদাম ভস্মীভূত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ প্রীতি সমাবেশ

আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছে :মিয়া গোলাম পরওয়ার

কোন আন্দোলন-সংগ্রাম দিয়ে মহান মুক্তিসংগ্রামের ত্যাগকে ম্লান করা যাবে না

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।