সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুর্তি করার কক্ষ রয়েছে ঢাকা বোট ক্লাবে, মদ কিনতে পারেন সবাই | চ্যানেল খুলনা

ফুর্তি করার কক্ষ রয়েছে ঢাকা বোট ক্লাবে, মদ কিনতে পারেন সবাই

তুরাগ নদীর তীরে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। ২০২০ সালের শুরুর দিকে নান্দনিক স্থাপনা ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ হয়। এ মদ খেয়ে ফুর্তি করার জন্য বেশ কয়েকটি কক্ষ রয়েছে বোট ক্লাবে। এছাড়া এ ক্লাবে সদস্য ছাড়াও মদ কিনতে পারেন বহিরাগতরাও।
ঢাকা বোট ক্লাবটি মূলত তিন তলা একটি স্থাপনা। যার নিচ তলায় রয়েছে বসার জায়গা আর দ্বিতীয় তলায় রয়েছে মদের বার। আর তৃতীয় তলায় রয়েছে স্বল্প সময়ের জন্য রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা। যেখানে অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ সাধারণ মহলে দীর্ঘদিনের।

বিরুলিয়া গ্রামের এক প্রভাবশালী নেতা জানান, ঢাকা বোট ক্লাবে বৈধ মদের বাড় থাকা ও অন্যান্য সুবিধা থাকায় ঢাকা শহরের ধনাঢ্য পরিবারের অনেকেই এখানে প্রতিদিন যাতায়াত করেন। ক্লাবের সদস্য ছাড়াও যে কেউ ওখানে বিদেশী ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পান। ক্লাবের দায়িত্বে থাকা অফিসারদের সাঙ্গে সখ্যতা করে রাত্রি যাপনেরও সুযোগ পান কেউ কেউ।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ক্লাবটিতে বৈধ-অবৈধ সকল কিছুই করা হচ্ছে প্রকাশ্যে। কারণ, ঢাকা বোট ক্লাবের চেয়ারম্যান হচ্ছে পুলিশের আইজিপি বেনজির আহম্মেদ।

সরেজমিনে সোমবার ঢাকা বোট ক্লাব এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে পরীমনির ধর্ষণচেষ্টা ঘটনার পর বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নাম প্রকাশ না করার শর্তে জানায়, ক্লাবের সদস্যই সাধারণত এখানে আসেন। তাদের সঙ্গে কোনো অতিথি আসলে তারাই কেবল এখানে প্রবেশ করতে পারে।

তিনি আরও জানান, এখানে প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি করা হয়।

সূত্র-যুগান্তর

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।