সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফরিদপুরে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ | চ্যানেল খুলনা

ফরিদপুরে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে বের করা জেলা ছাত্রদলের মিছিল থেকে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে শহরের গোয়ালচামটে হাজরাতলার মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে শহরের হাজি শরিয়তুল্লাহ বাজারের সামনে মুজিব সড়ক হতেজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, আব্দুল্লাহ আল মামুন সনেট, আব্দুল্লাহ আল মামুন রতন, মো. হেমায়েত হোসেন, শেখ মো. শোয়ায়েবসহ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে রওনা হয়।

মিছিলটি হাজরাতলার মোড়ে এলে কোতয়ালী থানার এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গতিরোধ করে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস জানান, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপূর্ণ এ মিছিল বের করা হয়। পুলিশ মিছিলটি আমাদের ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং গ্রেফতাদের হুমকি দেয়। নেতৃবৃন্দ এ ঘটনার এর তিব্র নিন্দা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।