সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফটো সাংবাদিক সুভাষ বসুর পরলোক গমন | চ্যানেল খুলনা

ফটো সাংবাদিক সুভাষ বসুর পরলোক গমন

খুলনার প্রবীন ফটো সাংবাদিক সুভাষ বসু (৫৫) পরলোক গমন করেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে রূপসা শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়েছে। তিনি দৈনিক রাজপথের দাবি এর ফটো সাংবাদিক ছিলেন। তার সহকর্মী বাপ্পী খান জানান, সুভাষ বসু দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া তার হার্টে ব্লক ধরা পড়েছিল।

সুভাষ বসুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, সুভাষ বসু জীবনের ঝুকি নিয়ে পেশাগত কাজে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে ফটো সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।