সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার | চ্যানেল খুলনা

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার

বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে ফকিরহাটে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারী) দুপুর ২টায় টাউন-নওয়াপাড়ার হ্যামকো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড অভ্যান্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহম্মুদ। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মল্লিক আবুল কালাম আজাদ। কোম্পানীর পিএম আলফা কারিম চঞ্চলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, কোম্পানীর জেনারেল ম্যানেজার মো. মাসুম মিয়া প্রমূখ।

সভায় নারী শ্রমিকসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী শ্রমিকগন উপস্থিত ছিলেন। এর আগে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ৪৫টি কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পোষ্টার ও লিফলেট বিতরন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।