সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক | চ্যানেল খুলনা

ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

বাগেরহাটের ফকিরহাটে একটি কন্যাশিশুকে (৫) যৌন নিপীড়নের অভিযোগে মো. আফজাল শেখ (৬৫) নামের মুদিদোকানদারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য এক শিশুর সঙ্গে খেলা করছিল। শিশুটি বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা তাকে খুঁজতে বের হন। শিশুটির মা ওই মুদিদোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের ভেতরে মেয়ের চিৎকার শুনতে পান। পরে দোকানের ভেতর থেকে শিশুকে উদ্ধার করেন তিনি। শিশুটির কথায় জানা যায়, আফজাল শেখ তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করেন।

এ ঘটনায় ওই শিশুর পিতা আফজাল শেখের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পাঁচ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করা করেছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা প্রক্রিয়াধীন। আফজাল শেখকে আগামীকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।