সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে রাস্তার দুরাবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী  | চ্যানেল খুলনা

ফকিরহাটে রাস্তার দুরাবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী 

ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয়রা।
আবেদনে উল্লেখ করা হয়েছে, পালেরহাট ইলিয়াজ বাবুর্চির বাড়ি থেকে শুরু হয়ে গোলামের মিল মোল্লা বিশ্বাসপাড়া হয়ে খলিল মাস্টারের বাড়ির সামনে পর্যন্ত গাবখালী–লখপুর হাইওয়ে রোডটি এলাকাবাসীর একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ শত শত মানুষ চলাচল করেন। পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময় রাস্তা কাদামাটি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনকারীদের ভোগান্তির শেষ থাকেনা।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “রাস্তাটি নিয়ে অভিযোগ আমি পেয়েছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, “রাস্তাটি বর্তমানে চলমান কোনো প্রকল্পের ডিপিপি ভুক্ত না থাকায় এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে নতুন প্রকল্প অথবা সংশোধিত প্রকল্পের আরডিপিপি’র মাধ্যমে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে।” স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বহু বছরের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।