সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন | চ্যানেল খুলনা

ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ফকিরহাটে প্রতিনিধি: ফকিরহাটে মহান বিজয় দিবসে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আওয়ামী
স্বেচ্ছাসেবকলীগ,শ্রমীকলীগ, জাতীয় পাটির্, পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন
কুমার দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, তহুরা খানম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি(ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ মো: আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার,সিনিয়র কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সমবায় অফিসার মিলন কুমার দাশ, ডা: শাহরিয়ার শামিম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, মো: রেজাউল করিম ফকির,বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এড.কাজি ইয়াছিন,সাধারন সম্পাদক খান আল আউয়াল মনি সহ
সাংবাদিকবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।