সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে মনোসামাজিক কাউন্সেলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে মনোসামাজিক কাউন্সেলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত

ফকিরহাটে মনোসামাজিক কাউন্সেলিং সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় সভাটি বেতাগা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সঞ্চালনায় ও ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইশরাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল কাশেম উপপরিচালক (প্রশাসন) মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, সাহেলা পারভীন উপপরিচালক (অ: দা:) মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাট, ফকিরহাট উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশুদের  বিভিন্ন অধিকার সংশ্লিষ্ট সরকার কতৃক গৃহীত চলমান বিভিন্ন কার্যক্রমের উপর বিশেষ আলোকপাত করেন। মনোসামাজিক উন্নয়নে এমন কাউন্সিলিং এর কোন বিকল্প নেই বলেও মনে করেন তারা। সভা শেষে ২৮৫ জনের মাঝে ভিডাব্লিউবি কর্মসূচির ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।