সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ চুরি ঘটনা ঘটেছে | চ্যানেল খুলনা

ফকিরহাটে ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ চুরি ঘটনা ঘটেছে

বাগেরহাটের ফকিরহাট বাজারের ইলেক্ট্রনিক্স দোকানদার মো. কামাল বিশ্বাসের উপজেলার পাইকপাড়া বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মো. কামাল হোসেন নিজ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি মোঃ কামাল বিশ্বাস জানান, সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার ছোট ভাই বিদ্যুৎ বিশ্বাস বাড়িতে এসে দেখেন বাড়ির মেইন গেট খোলা। তখন দ্রæত ঘরের দিকে যেয়ে দেখেন বাড়ীর নিচ তলার ঘরের দরজা খোলা। ভিতরে থাকা কাপড় চোপড় ছাড়ানো ছিটানো, ঘরের ভিতরে থাকা আলমীরার ড্রয়ার খোলা। এরপর দ্বিতীয় তলায় গিয়ে একই অবস্থা দেখতে পান। সেখানেও ঘরের দরজা খোলা এবং ভিতরে থাকা আলমারী গুলো খোলা ও কাপড় চোপড় ছাড়ানো ছিটানো। এছাড়াও দ্বিতীয় তলার ঘরের ভেন্টিলিটার ভাঙ্গা অবস্থায় দেখতে পান। বাড়িরতে কেউ না থাকার সুবাধে চোর চক্রটি এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানান। এতে নিচ তলার আলমারীর ভিতরে থাকা নগদ-১,৮০,০০০/-টাকা ও এক জোড়া স্বর্নের কানের দুল, একজোড়া রুলি, (ওজন অনুমান সাড়ে তিন ভরি, মূল্য অনুমান-৩,৫০,০০০/-টাকা) চোরেরা চুরি করিয়া নিয়ে গেছে।
তিনি আরো জানান, ৩০ আগষ্ট ২টার দিকে তার মা অসুস্থ হয়ে পড়েন। এসময় বাড়ীতে তালা লাগিয়ে মা’কে নিয়ে সকলে খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে যান।

ভুক্তভোগি পরিবারের ধারনা, গত ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে চোর চক্রটি চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মোঃ কামাল বিশ্বাস নিজ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানা পুলিশের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক মো. কামাল বিশ্বাস লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি দন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।