সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫বছর।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পশ্চিম পাশে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগানে অন্য সাথীদের সাথে খেলার সময় মো. মুস্তাকিন শেখ নামে এক শিশু ওই নারীকে চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। এসময় সে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পিবিআই বাগেরহাট জেলা পুলিশ সুপার আব্দুর রহমান সহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে প্রাথমিক সুরোলহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।