সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মায়ের সাথে গোসল করতে এসে পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দোহাজারী গ্রামের পলাশ দাসের শিশু কন্যা অঙ্কিতা দাস তার মা অনিতা দাসের সাথে প্রতিদিনের মতো পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। গোসলের পূর্বে পুকুরের পাড়ে দাড়িয়ে প্রতিবেশি এক নারীর সাথে অনিতা দাস কথা বলছিলেন।

এসময় শিশু অঙ্কিতা পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে পাশে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এসময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে অনিতা দাস পুকুরে নামলে পানির মধ্যে শিশু অঙ্কিতার দেহ পায়ের সাথে স্পর্শ লাগে।
এসময় মা অনিতা দাস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহতেশাম নেছা অঙ্কিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।