সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর | চ্যানেল খুলনা

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ তোরাব আলী (৭০) বাগেরহাট সদরের বারুইপাড়ার পারকুরশাইল গ্রামের কুব্বাত আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তোরাব আলী বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন।

ফকিরহাট গোড়াউন মোড় এলাকায় এসে পৌঁছনোর পর মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহনটি পালিয়ে গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।