সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে চোর সিন্ডিকেটের ৪সদস্যকে আটক | চ্যানেল খুলনা

ফকিরহাটে চোর সিন্ডিকেটের ৪সদস্যকে আটক

ফকিরহাটে দোকান চুরি করার সময় স্থানীয়দের সহযোগিতায় চোর সিন্ডিকেটের ৪সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও চুরি করা সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফকিরহাটের সাধুরবটতলা এলাকায় মহিন মার্কেকে অবস্থিত তাহমিদ এন্টার প্রাইজ এর সাটারের তালা ভেঙ্গে চুরির করার সময় স্থানীয়রা টের পেয়ে তাদেকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়েছে। পরে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান (যার নং-খুলনা মেট্রো ন-১১-০০৫২) জব্দ ও চুরি করার সরঞ্জাম ৪টি তেলের ড্রাম উদ্ধার করেছে। আটককৃতরা হলো খুলনা দৌলতপুরের পাবলা এলাকার ইসলাফিল শেখ পটলের পুত্র পিকআপ চালক মো: রাকিব শেখ (২১), খালিশপুরের কাশিমপুর এলাকার শামসুল উদ্দিনের পুত্র মো: রবিউল ইসলাম (৩০), খালিশপুর এলাকার বাবুল হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২২) ও বরগুনার পাথরঘাটা কাকচিরা এলাকার জাহাঙ্গির হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (২৪)। এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তিনি আরও জানান উক্ত দোকান মালিক আবু সুফিয়ান নিজ বাদী হয়ে মামলার করছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।