সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান হস্তান্তর | চ্যানেল খুলনা

ফকিরহাটে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান হস্তান্তর

ফকিরহাটে চিকিৎসা সহায়তা হিসেবে অসুস্থ তিন ব্যক্তির নিকট আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাট কমিটি ইন সাউথ কোরিয়ার তত্ত্বাবধানে
শনিবার ১৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলার মুলঘর মোড়ে অবস্থিত ‘আড়রি শরন’ নামক একটি সাহিত্য ও সংস্কৃতি শীলনালয়ে এ আর্থিক অনুদান হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সালমান এইচ ফাউন্ডেশনের অর্থায়নে কার্যক্রমটি বাস্তবায়ন করে মানবিক সংগঠন দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট।

এদিন সালমান এইচ ফাউন্ডেশন চিকিৎসা সহায়তা বাবদ ওই তিন জনের হাতে তুলে দেয় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা। বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিরা উপজেলার মুলঘর, সৈয়দমহল্লা ও আড়ুয়াডাংগা গ্রামের বাসিন্দা।

এ সময় সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হীরক সহ সরদার রহমত আলী, খান মহিদুল ইসলাম, শেখ ওহিদুর রহমান, কাজি মহিদুল ইসলাম, সৈয়দ বাবর আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।