সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ঘের থেকে তার পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ঘের থেকে তার পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্য ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখ (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালচান্দরপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ শেখ উপজেলার জাড়িয়া এলাকার মৃত মৃত আমির আলী শেখের ছেলে।

বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচান্দরপুর বড়বাড়িয়া এলাকায় মোজাহার মল্লিকের পরিত্যক্ত ঘেরে ওই ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের পাশে থাকা একটি ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং একটি মটর উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন মোটর এবং বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।