সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকায় কালীগঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কালীগঙ্গা নদীর দু-পাড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকার রথখোলার অদুরে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মাহবুবর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, দুর-দুরান্ত থেকে আগত উৎসুক হাজার হাজার দর্শনার্থী ও এলাকাবাসী এ বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ গ্রহণ করে। বিজয়ী দল সহ মোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।