সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১মে বিকাল চারটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট বাগেরহাট এর আয়োজনে মাঠ দিবসটি উপজেলা সদরের আট্টাকী গ্রামে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিল ফসলকে কেন্দ্র করে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন। শতাধিক কৃষকের উপস্থিতিতে প্রানবন্ত মাঠ দিবসের অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান পুনম, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ বেল্লাল হোসেন ও বিপ্লব দাস।
বৈশ্বিক তেল সংকটের চলমান এই সময়ে তিল চাষের প্রয়োজনীয়তা ও তিল চাষে কৃষকের বহুমুখী লাভে ফকিরহাটের কৃষকদের আরো সম্পৃক্ততায় বক্তব্য রাখেন প্রধান অতিথি। তিনি আরো বলেন, স্মার্ট ফকিরহাটে ফকিরহাটের কৃষকদেরও হতে হবে স্মার্ট কৃষক।

ছবির ক্যাপশন: ফকিরহাটে কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।