সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে করোনা ভাইরাসে মোট সনাক্ত ২৬জন | চ্যানেল খুলনা

ফকিরহাটে করোনা ভাইরাসে মোট সনাক্ত ২৬জন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে নতুন করে আজ আরও দুই জন সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা সনাক্ত হয়েছে ২৬জন। এরমধ্যে একজন চিকিৎসক ও একজন ওয়ার্ড মেম্বর রয়েছেন। আজ যে দুইজন সনাক্ত হয়েেছ তারা উভয় স্বামী-স্ত্রী। তারা ফকিরহাটের আট্টাকী এলাকায় বসবাস করে। আক্রান্তদের মধ্যে ১১জন সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। বর্তমানে ফকিরহাটে হোমকোয়ারেন্টাইনে আছেন ১৬জন। যারা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে এসেছে। ফকিরহাটে মহামারি করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। ফলে আক্রান্তদের বাড়ীর আশপাশে অনেক বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ফকিরহাট উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিগন সামাজিক দুরত্ব নিশ্চিতকরন ও জনসতর্কিকরনের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।