সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন | চ্যানেল খুলনা

ফকিরহাটে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় স্থানীয় মানসা বকুলতলা পুজা মন্দির চত্বরে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।

বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ আসলাম আলীর সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান হোসেন লিঠু, তপন কুমার দেবনাথ ভজন, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির।

নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি সহ এসময় স্বেচ্ছাসেবক লীগের এবং আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলনে ১নং ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আইয়ুব ফকির ও লিটন শেখ, ২ নং ওয়ার্ডে মাহবুব শেখ ও কামরুল ইসলাম এবং ৩ নং ওয়ার্ডে সাগর শেখ ও রাজু শেখ নির্বাচিত হন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।