সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের নলধা-মৌভােগ ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের নলধা-মৌভােগ ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভােগ ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নলধা-মৌভােগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

নলধা-মৌভোগ পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক ও শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান । স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মাে. জাহাঙ্গির হােসেন।

ইউপি সচিব শেখ মাে. দাউদ আলীর সঞ্চালনায় আরাে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আ. গফফার, ইউপি সদস্য সন্ধ্যা রানী মন্ডল প্রমূখ।

এসময় ইউপি সদস্য শেখ আজগর আলী, মাে. হান্নান শাহ, মৃদুল সরদার, নিতিশ ঢালী, গােলাম আজম জনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।