সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ | চ্যানেল খুলনা

প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা(অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি,সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ,কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ।

এসময় গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ ও কালের কন্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।

শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া,বরবটি,সীম,সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়।

সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা -শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা -শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।