সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা | চ্যানেল খুলনা

প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা

নাটোরে দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবু বক্কর (২২) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভীবাড়ী) এলাকার মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে একটি সাদা রঙয়ের প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে। এতে কারটি দুমড়ে মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা আবু বক্কর নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৩০টি প্যাকেটে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে নাটোর পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, এসব মাদক বিশেষ কায়দায় প্রাইভেট কারের পেছনের ডালার ভেতরে ৩০টি পোটলা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। দুর্ঘটনার পর অজ্ঞাত দুজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।