সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কয়রায় আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

ধান চাল ক্রয় কমিটিতে কৃষকলীগকে সম্পৃক্ত করায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা প্রতিনিধিঃ সারাদেশে সরকারিভাবে ধান চাল ক্রয় কমিটিতে কৃষকলীগকে সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে কয়রা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর নেতৃত্বে শত শত কৃষক কে নিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আমাদী ইউনিয়ন আহবায়ক খায়রুল আলম, কয়রা সদর ইউনিয়ন আহবায়ক এফএম সিরাজুল ইসলাম, বাগালী ইউনিয়ন আহবায়ক নুর ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন সদস্য সচিব আশরাফ হোসেন, আবুল কালাম, ইব্রাহীম, আজিজুল ইসলাম, আঃ রাজ্জাক সহ কৃষকলীগ নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাংলাদেশ কৃষকলীগকে সারা দেশে সরকারিভাবে ধান চাল ক্রয় কমিটিতে রাখায় বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বক্তারা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তার মেধা, দক্ষতা ও বিচক্ষণতায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।