সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর সহযোগীতার তালিকায় ভূল ফোন নাম্বার, সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান নান্না | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর সহযোগীতার তালিকায় ভূল ফোন নাম্বার, সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান নান্না

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার সহযোগীতার তালিকায় একই সিরিয়ালে ৫৫ জনের ফোন নাম্বার যুক্ত হয়েছে। কারো কারো ফোন রিসিভ হচ্ছে বরগুনা ও বাজিতপুরে। হোগলাপাশা ইউনিয়নের এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে।

এ বিষয়ে বুধবার দুপুর ১২টার দিকে পরিষদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না। তিনি বলেন, কম্পিউটার অপারেটরের অদক্ষতার কারনে মোবাইল নাম্বারে ভুল হয়েছে। এটা পরিকল্পিতভাবে করা হয়নি। কেউ বঞ্চিত হবেনা। ইতোমধ্যে সঠিক নাম্বার সংগ্রহ করে কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। একটি মহল এই ভুলটাকে পুজি করে তাকে (চেয়ারম্যানকে) হয়রানি করতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করছে বলেও দাবি করেন চেয়ারম্যান।

সুবিধাভোগীদের একজন হচ্ছেন বৌলপুর গ্রামের হানিফ শিকদার। তার নামের সাথে দেওয়া ০১৭৭১-৫০৫৫৫৩ নম্বরে ফোন দিলে তা রিসিভ করেন বরগুনার এক নারী। এর পরের ০১৭৭১-৫০৫৫৫৩৪, ০১৭৭১-৫০৫৫৫৫, ০১৭৭১-৫০৫৫৫৬, ০১৭৭১-৫০৫৫৫৭ ও ০১৭৭১-৫০৫৫৫৩৮ নাম্বার ফোনগুলো বন্ধ পাওয়া যায়। একই গ্রামের সুপ্রভাত শীলের নামের বিপরীতে দেওয়া নাম্বারে ফোন দিলে সেটা রিসিভ হয় বাজিতপুরে। এ অবস্থায় ভুল নাম্বারে টাকা চলে যেতে পারে এমন আশংকায় উদ্বিগ্ন হতদরিদ্র তালিকাভূক্তরা।

ইউনিয়নটির সাড়ে ৮ শত লোকের নাম রয়েছে প্রধানমন্ত্রীর সহযোগীতার তালিকায়। ওই তালিকা ঘেটে দেখা গেছে, কমপক্ষে ৫৫ জন সুবিধা ভোগীর মোবাইল নাম্বার ভুল। একই নাম্বার রয়েছে একাধিক নামের বিপরীতে। আবার অনেকের নাম্বার মিলেছে ধারাবাহিক সিরিয়ালে।
এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ভুল ধরা পড়েছে। ফোন নাম্বার সংশোধনের কাজ চলছে। ভুল নাম্বারে টাকা যাওয়ার কোন সুযোগ নেই। পর্যায়ক্রমে তালিকাভূক্ত সকলে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পাবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।