সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা | চ্যানেল খুলনা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দলীয় রাজনীতি ও আন্দোলনে সক্রিয় এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নীতি ও আদর্শের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি। পরবর্তীতে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২–২০২৫), মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১–২০২৫) এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ও ভিপি এবং খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

২০১২ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি। এছাড়া ২০১৮ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যা দীর্ঘদিন বিচারাধীন ছিল। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও জানান।

শিক্ষাজীবনে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএড ও বিএড ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি করোনেশন মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর খুলনা সিটি ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য।

আজিজা খানম এলিজা বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবেন। দলীয় অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার কারণে তার প্রার্থিতা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।