সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতি শীতে একই যন্ত্রণা! এবার হবে না পায়ের দুর্গন্ধ | চ্যানেল খুলনা

প্রতি শীতে একই যন্ত্রণা! এবার হবে না পায়ের দুর্গন্ধ

শীতকালটা অনেকের জন্য এমনিতেই অস্বস্তির। এর ওপর অনেকের আবার এসময় পায়ের দুর্গন্ধ হয়।

মূলত জুতা-মোজার কারণেই এটা হয়, অনেক সময় থাকতে পারে ফাংগাল ইনফেকশনের মতো ভিন্ন কারণও।

আসুন কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিই:
• চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে জুতা পারবে, ফলে ঘামবে কম
• সপ্তাহে অন্তত একদিন জুতা রোদে দিন। তাই এক জোড়া জুতাই পর পর দুই দিন ব্যবহার না করে কয়েক জোড়া জুতা রাখুন
• সৌন্দর্য সাবানের পরিবর্তে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে নিয়মিত পা পরিষ্কার রাখতে হবে
• বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে পুদিনাপাতা ও বেকিং সোডা দিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন, চাইলে সঙ্গে কোনো সুগন্ধি শ্যাম্পু দিয়ে নিতে পারেন
• সপ্তাহে অন্তত দু’দিন স্ক্রাব করে মরাকোষ পরিষ্কার রাখতে হবে
• এক লিটার হালকা গরম পানিতে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার দিয়ে পা ১০ মিনিট ভিজিয়ে রাখুন
• প্রতিবার পা ধুয়ে পরিষ্কার শুকনো টাওয়াল দিয়ে চেপে চেপে মুছে নিন। ভেজা পায়ে জুতা মোজা পরবেন না
• পা হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার মেখে নিন
• প্রতিদিনই ধোয়া-পরিষ্কার মোজা সুতির মোজা ব্যবহার করুন
• জুতার ভেতর ট্যালকম পাউডার, বরিক এসিড পাউডার বা দুর্গন্ধনাশক ব্যবহার করতে পারেন।

এসব করার পরও যদি পায়ে দুর্গন্ধ হয়, তবে অবশ্যই বিষেশজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

গরমে আখের রস নাকি ডাবের পানি, কোনটি বেশি উপকারী?

কখন কলা খাওয়া সবচেয়ে ভালো? জেনে নিন সঠিক সময়

অতিরিক্ত কফি পান করছেন? জেনে নিন শরীরে কী প্রভাব ফেলতে পারে

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।