সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতিদিন যে কারণে হাঁটবেন | চ্যানেল খুলনা

প্রতিদিন যে কারণে হাঁটবেন

হাঁটার উপকারিতা যে কেবল বাহ্যিক শারিরীক পরিবর্তনের জন্য ভালো তা নয়, বরং এর নানারকম সুবিধা রয়েছে যেগুলো হয়তো আপনি খুব একটা ভেবে দেখেননি। শুধু ওজন কমানোর জন্য যেমন হাঁটা যায়, তেমনি আরও অনেক কারণ আছে যেগুলোর জন্য হাঁটা আবশ্যক।

হাঁটতে খরচ নেই

ভাবছেন এ আর এমন কী কথা হলো, কিন্তু ভেবে দেখুন হাঁটতে কিন্তু আদতেই কোনোরকম খরচ নেই। অন্যদিকে যদি ঘরে বসে ব্যায়াম করতে চান, তাহলে কিছু যন্ত্রপাতি তো কেনা লাগেই। এমনকি বাইরে জগিং করতে হলেও বিশেষ ধরনের আলাদা জুতা কিনতে হয়।

মনের ভালো

হ্যাঁ, এটা সত্যি একটু বাইরে থেকে হেঁটে এলে মন ভালো থাকে। বিশেষ করে সকালবেলার মনোরম ও শান্ত পরিবেশে হাঁটতে কার না ভালো লাগে! আর পার্ক, জঙ্গল বা নদীর পাড় হলে তো সোনায় সোহাগা। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন হাঁটলে মস্তিষ্কে রক্ত প্রবাহ ভালো হয়।

ঘুমও ভালো

হাঁটার আরেকটা চমৎকার লাভ হলো রাতের বেলা ঘুম ভালো হয়। সকালের রোদে সার্কাদিয়ান রিদম ভালো ছন্দে থাকে। এটি মেলাটোনিনের উৎপাদন বাড়ায় যা রাতে ভালো ঘুম আনতে সহায়তা করে।

রোগপ্রতিরোধী

নিয়মিত হাঁটার অভ্যাস করলে মারাত্মক অনেক রোগ না হওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায়। এছাড়া শরীর ও মন দুটোই সচল (অ্যাক্টিভ) থাকে।

ডায়বেটিকসের আশীর্বাদ

যারা ডায়বেটিকসে ভোগেন তাদের কাছে হাঁটা একটি আশীর্বাদ। প্রতিবার খাবারের পর মিনিট ১৫ হাঁটলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে বলে জানিয়েছেন গবেষকেরা।

সুস্থ হৃৎপিণ্ড

হাঁটার মতো শারীরিক কাজের ফলে হার্ট রেট বাড়ে। এতে হার্ট ভালো থাকে, শরীরে রক্ত প্রবাহ বেশি হয়। ফলে শরীর বেশি অক্সিজেন ও পুষ্টি লাভ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

গরমে আখের রস নাকি ডাবের পানি, কোনটি বেশি উপকারী?

কখন কলা খাওয়া সবচেয়ে ভালো? জেনে নিন সঠিক সময়

অতিরিক্ত কফি পান করছেন? জেনে নিন শরীরে কী প্রভাব ফেলতে পারে

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।