সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতিটি বস্তিতে বসবে ফায়ার হাইড্রেন্ট: মেয়র আতিক | চ্যানেল খুলনা

প্রতিটি বস্তিতে বসবে ফায়ার হাইড্রেন্ট: মেয়র আতিক

আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে রাজধানীর বস্তিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে বস্তির সংখ্যা বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই এসব বস্তির খোঁজ-খবর নেন। কিন্তু অগ্নিদুর্ঘটনা আমাদের ব্যথিত করে। তাই ডিএনসিসির আসন্ন বাজেটে প্রতিটি বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট স্থাপন করতে অর্থ বরাদ্দ রাখা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফায়ার হাইড্রেন্ট বসানোর পর বস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে আগুন লাগলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না।’
উল্লেখ্য, ফায়ার হাইড্রেন্ট হলো পানি সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ পানিকল। সাধারণত রাস্তার ধারে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়। এই কলের সঙ্গে নল যুক্ত করে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি এই পানি আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।