সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই | চ্যানেল খুলনা

প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। ফেসবুকে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে পরিবার। লিঞ্চের বয়স হয়েছিল ৭৮ বছর। খবর বিবিসির

লিঞ্চের মৃত্যুর খবর তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে পরিবার। লিঞ্চ গত বছরের আগস্টে নিজেই জানিয়েছিলেন, তিনি অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন।

প্রখ্যাত এই নির্মাতা পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য পরিচিত। তাঁর অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাঁর শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস: দ্য রিটার্ন’, যা ২০১৭ সালে সম্প্রচারিত হয়েছিল।

ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’
মন্টানার মিসুলায় জন্মগ্রহণকারী লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।