সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে আবারও নৌকা পেলেন মনিরুল হক তালুকদার | চ্যানেল খুলনা

পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে আবারও নৌকা পেলেন মনিরুল হক তালুকদার

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৗরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এসএম মনিরুল হক তালুকদার। আজ শনিবার রাত সাড়ে সাতটার দিকে দলটির সভানেত্রীর ধানমন্ডিস্থ কার্যালয় থেকে দলীয় প্রার্থী হিসেবে এস এম মনিরুল হক তালুকদারের নাম ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়ামাত্র এলাকায় আনন্দ মিছিল শুরু হয়েছে।

মনিরুল হক তালুকদার মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি থাকাকালীন ২০০৪ সালে এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১সালে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে জয়লাভ করেন।

সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।

নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ৩০ শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।