সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্বশত্রুতার জের: মোরেলগঞ্জে ২০০ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

পূর্বশত্রুতার জের: মোরেলগঞ্জে ২০০ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে এক কলা চাষীর ২ শ’ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, ৬নং চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের কবলাকৃত সোয়া ৪৭ শতক জমিতে ২ মাস আগে ২ শ’ কলাগাছ সহ মূল্যবান ফলদ বৃক্ষ রোপন করেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত প্রকাশ্যে তার জমিতে প্রবেশ করে সব কলাগাছ সহ ফলদ বৃক্ষ উপড়ে ফেলে। ভেঙ্গে গুঁড়িয়ে ফেলে গোয়ালঘর। এতে তার ১ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে।
এ ঘটনায় নাসির খান, হারুন-অর-রশিদ সহ ১০ জনের নামে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।