সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা, অনুপ মন্ডল ৫ দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা, অনুপ মন্ডল ৫ দিনের রিমান্ডে

বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের ছেলে জশ মন্ডলকে (৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার অনুপ মন্ডলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে জু‌ডি‌শিয়াল ম‌্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার সকালে এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মন্ডলকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা (নং- ১ ) দায়ের করেন।

২০১৫ সালে তার ভাই অনুপ মন্ডল তার স্ত্রী তনুশ্রী মন্ডলের সাথে জোরপূর্বক খারাপ আচরণ করতে গিয়েছিল বলে এজাহারে তিনি উল্লেখ করেছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তনুশ্রী মন্ডলকেও হেফাজতে নিয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জল দত্ত জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এছাড়া ঘটনার পিছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোন ব্যক্তি আছে কিনা এসব বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। নিহত শিশুর কাকা মামলার আসামী অনুপ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শিশুটির মা তনুশ্রী মন্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মন্ডল ও শিশু ছেলে জশ তার সাথে ঢাকায় থাকেন। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুঁজায় বেড়াতে আসেন। সোমবার সকালে জশের মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।