সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে : সলিমুল্লাহ খান | চ্যানেল খুলনা

পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে : সলিমুল্লাহ খান

শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, “পুলিশ যে অবস্থানে থাকার কথা ছিল, সেখানে নেই। তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।” বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভা ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

ড. সলিমুল্লাহ খান বলেন, “পুলিশ শুধু রাষ্ট্রযন্ত্রের অংশ নয়, সমাজেরও অংশ। যদি পুলিশের সঙ্গে জনতার বিভক্তি তৈরি হয়, তাহলে তা রাষ্ট্র ও সমাজের বিভক্তিতে রূপ নেয়। এ সমস্যা সমাধানের একমাত্র পথ গণতন্ত্র।”

বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, “আমাদের বুকের ওপর হাত রেখে স্বীকার করতে হবে-পুলিশ আজ সে জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। পুলিশের আইনি কাঠামোতে পদে পদে সমস্যা আছে, সেসব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”

ড. সলিমুল্লাহ খান আরও বলেন, “পুলিশ ও জনতার সম্পর্ককে আরও দৃঢ় করতে হলে উদার মনোভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।