সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশকে হুমকি দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভায়রা ও শ্যালিকা | চ্যানেল খুলনা

পুলিশকে হুমকি দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভায়রা ও শ্যালিকা

চ্যানেল খুলনা ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের পোষাক খুলে নেওয়ার হুমকি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভায়রা সোলায়মান মিয়া ও শ্যালিকা আফরিন লাকি।

আজ বুধবার সকালে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য খাজা মাঈনুদ্দিন। পরীক্ষার রুমে খাতা দেওয়া শুরু হলে তিনি সকলকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভায়রা সোলায়মান মিয়া ও শ্যালিকা আফরিন লাকি বের হচ্ছিলেন না। তাদের কাছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে দেওয়া পরিচয়পত্র আছে কিনা? জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গাালিগালাজ করেন এবং তারা ওই পুলিশ সদস্যর পোষাক খুলে নেওয়ার হুমকি দেন।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য খাজা মাঈনুদ্দিন বলেন, পরীক্ষার রুমে খাতা দেওয়া শুরু হলে সকলকে বাহিরে যেতে বলি। কিন্তু একজন নারী ও একজন পুরুষ কিছুতেই বের হচ্ছিলেন না। তাদের কাছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে দেওয়া পরিচয়পত্র আছে কিনা জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন গাালিগালাজ করেন এবং পোষাক খুলে নেওয়ার হুমকি দেন।

উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোলায়মান মিয়া পোষাক খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই পুলিশ সদস্য তার শ্যালিকা লাকিকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বললে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন তার ভায়রা ও লাকি শ্যালিকা বলেও জানান তিনি।

থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, তুমুল হট্টগোল ও পুলিশ সদস্যের ওপর চড়াও হওয়ার উপক্রম হলে খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, এই বিষয়টি উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন তাকে অবগত করেন।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।