সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম | চ্যানেল খুলনা

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহে মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রেস সচিব।

এদিন সকালে প্রেস সচিব নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। গত বছরের জানুয়ারি মাসে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে বার্ষিক ওরস ও সামা কাওয়ালি চলাকালে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল।

শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজার পরিদর্শন ও মোনাজাত শেষে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে, এটাই প্রত্যাশা।’ তিনি আরও বলেন, ‘আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।