সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন | চ্যানেল খুলনা

পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরগণদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেয়র মো: হাবিবুর রহমান মালেক কে শপথবাক্য পাঠ করান এবং এর পর নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু । শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আ. সালাম বাতেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের তারা নির্বাচিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।