সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুর জেলা পুলিশ কর্তৃক শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ | চ্যানেল খুলনা

পিরোজপুর জেলা পুলিশ কর্তৃক শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পু্ত্র শহীদ শেখ রাসেল এঁর ৫৭তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে আজ সোমবার পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রাহমান পিপিএম-সেবা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা ,অফিসার ইনচার্জ,পিরোজপুর সদর থানা ও, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জেলা পুলিশের সকল স্থরের পুলিশ সদস্যবৃন্দ।

প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে পিরোজপুর, জেলা প্রশাসন এর আয়োজনে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে সেমিনার, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পিরোজপুর আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা, সিভিল সার্জন, পিরোজপুর ডাঃ মোঃ হাসনাত ইউসুফ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।