সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সৈয়দ বশির আহম্মেদকে দেখতে চায় তৃনমূল | চ্যানেল খুলনা

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সৈয়দ বশির আহম্মেদকে দেখতে চায় তৃনমূল

পিরোজপুর প্রতিনিধি :: আগামী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন। পিরোজপুরের কাউখালী উপজেলার সাধারন সদস্য পদে বাংলাদেশ ছাত্রলীগ, কাউখালী উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবলীগ নেতা, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদকে দেখতে চায় তৃনমূল।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রার্থীদের নিয়ে কাউখালীর প্রায় প্রতিটি চায়ের দোকান সহ প্রায় সর্বত্রই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ, যোগ্য, নীতিবান ও আদর্শবান হয়।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দল থেকে মনোনয়ন নেয়ার জন্য নিজ যোগ্যতা যাচাইয়ের তৎপরতা শুরু করেছেন। এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সৈয়দ বশির আহম্মেদ এর নাম রয়েছে আলোচনায়। তিনি একজন সমাজসেবক, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা। এছাড়াও আরো অনেক সহযোগী সংগঠনের সাথে জড়িত।
সৈয়দ বশির আহম্মেদ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর, দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি উপজেলা উপহার দেব ইনশাআল্লাহ এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে কাউখালী উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।