সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনতায় ক্যারাভান রোড শো | চ্যানেল খুলনা

পিরোজপুরে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনতায় ক্যারাভান রোড শো

পিরোজপুর প্রতিনিধি: সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে শুরু হয়েছে ক্যারাভান রোড শো। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুরের নাজিরপুরে আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নাজিরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি প্রমুখ।
ক্যারাভান রোড শো এর মাধ্যমে একটি ভ্রাম্যমান গাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা চালাবে। বিভিন্ন ধরণের ভিডিও প্রচারের মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে এখন কোন খাদ্য সঙ্কট নাই। বর্তমানে বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ। তবে এখনও অনেক মানুষ নিরাপদ খাদ্য গ্রহনে সচেতন নয়। তাই সাধারণ মানুষকে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।