সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদান | চ্যানেল খুলনা

পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদান

পিরোজপুর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে অগ্রাধিকার ভিত্তিতে জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রনালয়। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন।
আজ প্রথম ধাপে পিরোজপুর সদর উপজেলার ৩২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৬ টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্ন অসচ্ছল সংস্কৃতিসেবীদেরকেও এই আর্থিক অনুদান প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।