সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যুবকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাঈম বেপারী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের কৃষিজমির ভেতর একটি ঝোঁপের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ভাণ্ডারিয়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ একই গ্রামের আনিসুর রহমানের ছেলে রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনীয় গ্রামের বাজারে শুক্রবার দিনগত রাতে টিভিতে ক্রিকেট খেলা দেখে নাঈম একই গ্রামের রিফাত নামে এক যুবকের সাথে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু রাতে সে বাড়ি ফিরেনি। আজ শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দুরে একটি কৃষিজমির মাঠের ঝোঁপের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসি বাড়িতে খবর দেয়। পরে নিহত ওই যুবকের মা মুকুল বেগম ঘটনাস্থলে এসে তার ছেলের লাশ সনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।।
গ্রামবাসির ধারনা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ মাঠের ভেতর ঝোঁপের পাশে ফেলে রাখে। নিহত নাঈম বেপারী উপজেলার পশারীবুনীয়া গ্রামের রুহল আমীন বেপারীর ছেলে। সে স্থানীয় পশারীবুনীয়া গ্রাম্য বাজারে ইকেট্রনিক্স মালামালের ব্যবসা করে আসছিলো।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বলেন, গ্রামবাসী তাদের খবর দিলে লাশ উদ্ধার করে পিরোজপুর ময়না তদন্তে পাঠান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত ওই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।